লোড হচ্ছে…
লোড হচ্ছে…
التين
ডুমুর (At-Tin) · ৮ আয়াত · মক্কী
﷽
وَالتِّيۡنِ وَالزَّيۡتُوۡنِۙ
ওয়াততীন ওয়াঝঝাইতূন।
ভাবো ডুমুরেব, আর জলপাইয়ের কথা;
وَطُوۡرِ سِيۡنِيۡنَۙ
ওয়া তূরি ছীনীন।
আর সিনাই পর্বতের কথা,
وَهٰذَا الۡبَلَدِ الۡاَمِيۡنِۙ
ওয়া হা-যাল বালাদিল আমীন।
আর এই নিরাপদ নগরের কথা!
لَقَدۡ خَلَقۡنَا الۡاِنۡسَانَ فِىۡۤ اَحۡسَنِ تَقۡوِيۡمٍ
লাকাদ খালাকনাল ইনছা-না ফীআহছানি তাকবীম।
সুনিশ্চয় আমরা মানুষকে সৃষ্টি করেছি শ্রেষ্ঠ-সুন্দর আকৃতিতে।
ثُمَّ رَدَدۡنٰهُ اَسۡفَلَ سَافِلِيۡنَۙ
ছু ম্মা রাদাদ না-হু আছফালা ছা-ফিলীন।
তারপর আমরা তাকে পরিণত করি হীনদের মধ্যে হীনতমে, --
اِلَّا الَّذِيۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فَلَهُمۡ اَجۡرٌ غَيۡرُ مَمۡنُوۡنٍؕ
ইল্লাল্লাযীনা আ-মানূওয়া‘আমিলুসসা-লিহা-তি ফালাহুম আজরুন গাইরু মামনূন।
তারা ব্যতীত যারা ঈমান এনেছে ও সৎকাজ করছে, তাদের জন্য তবে রয়েছে বাধা-বিরতিবিহীন প্রতিদান।
فَمَا يُكَذِّبُكَ بَعۡدُ بِالدِّيۡنِ
ফামা-ইউকাযযি বুকা বা‘দুবিদ্দীন।
তবে কী যা এরপরে তোমাকে বিচারসন্বন্ধে মিথ্যারোপ করতে দেয়?
اَلَيۡسَ اللّٰهُ بِاَحۡكَمِ الۡحٰكِمِيۡنَ
আলাইছাল্লা-হু বিআহকামিল হা-কিমীন।
আল্লাহ্ কি বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক নন?