লোড হচ্ছে…
লোড হচ্ছে…
الشرح
বক্ষ প্রশস্তকরণ (Ash-Sharh) · ৮ আয়াত · মক্কী
﷽
اَلَمۡ نَشۡرَحۡ لَـكَ صَدۡرَكَۙ
আলাম নাশরাহলাকা সাদরাক।
আমরা কি তোমার বক্ষ প্রশস্ত করে দিই নি?
وَوَضَعۡنَا عَنۡكَ وِزۡرَكَۙ
ওয়া ওয়াদা‘না-‘আনকা বিঝরাক
আর আমরা তোমার থেকে লাঘব করেছি তোমার ভার, --
الَّذِىۡۤ اَنۡقَضَ ظَهۡرَكَۙ
আল্লাযীআনকাদা জাহরাক।
যা চেপে বসেছিল তোমার পিঠে;
وَرَفَعۡنَا لَـكَ ذِكۡرَكَؕ
ওয়া রাফা‘না-লাকা যিকরাক।
আর আমরা তোমার জন্য উন্নত করেছি তোমার নামোল্লেখ।
فَاِنَّ مَعَ الۡعُسۡرِ يُسۡرًا ۙ
ফাইন্না মা‘আল ‘উছরি ইউছরা।
অতএব কষ্টের সঙ্গেই তো আরাম রয়েছে,
اِنَّ مَعَ الۡعُسۡرِ يُسۡرًا ؕ
ইন্না মা‘আল ‘উছরি ইউছরা।
নিশ্চয় কষ্টের সঙ্গে আরাম রয়েছে।
فَاِذَا فَرَغۡتَ فَانۡصَبۡۙ
ফাইযা-ফারাগতা ফানসাব।
সুতরাং যখন তুমি মুক্ত হয়েছে তখন কঠোর পরিশ্রম করো,
وَاِلٰى رَبِّكَ فَارۡغَب
ওয়া ইলা- রাব্বিকা ফারগাব।
আর তোমার প্রভুর প্রতি তবে একান্তভাবে মনোনিবেশ করো।