লোড হচ্ছে…
লোড হচ্ছে…
“আর তোমরা সালাত কায়েম করো এবং যাকাত দাও।”
— সূরা আল-বাকারা ২:৪৩
২৪ ক্যারেট স্বর্ণ
১৬,৬০৩ BDT
প্রতি গ্রাম
রূপা
২৪৫ BDT
প্রতি গ্রাম
নিসাব
১৪৯,৯৮৯ BDT
৬১২.৩৬ গ্রাম রূপা
সম্পদ ও দায়ের ঘরগুলো পূরণ করুন — হিসাব সঙ্গে সঙ্গে আপডেট হবে
যে মুসলিম নর-নারীর কাছে নিসাব পরিমাণ সম্পদ পূর্ণ এক চান্দ্র বছর থাকে, তার উপর যাকাত ফরজ। নিসাবের নিচে থাকলে যাকাত ফরজ হয় না।
নিসাব হলো সেই ন্যূনতম সম্পদ যার উপর যাকাত ফরজ হয় — সাড়ে সাত ভরি (৮৭.৪৮ গ্রাম) স্বর্ণ অথবা সাড়ে বায়ান্ন ভরি (৬১২.৩৬ গ্রাম) রূপার সমমূল্য। দরিদ্রদের স্বার্থে সাধারণত রূপার হিসাব ধরা হয়।
নিট সম্পদের ২.৫% — অর্থাৎ চল্লিশ ভাগের এক ভাগ। সম্পদ থেকে ঋণ ও বকেয়া দায় বাদ দিয়ে বাকি অংশের উপর হিসাব হয়।
সূরা আত-তাওবার ৬০ নং আয়াতে আটটি খাত উল্লেখ আছে — ফকির, মিসকিন, যাকাত আদায়ে নিয়োজিত ব্যক্তি, নওমুসলিম, দাসমুক্তি, ঋণগ্রস্ত, আল্লাহর পথে ও মুসাফির।