حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْحَارِثِ، عَنْ عَلِيٍّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لِلْمُسْلِمِ عَلَى الْمُسْلِمِ سِتٌّ بِالْمَعْرُوفِ يُسَلِّمُ عَلَيْهِ إِذَا لَقِيَهُ وَيُجِيبُهُ إِذَا دَعَاهُ وَيُشَمِّتُهُ إِذَا عَطَسَ وَيَعُودُهُ إِذَا مَرِضَ وَيَتْبَعُ جَنَازَتَهُ إِذَا مَاتَ وَيُحِبُّ لَهُ مَا يُحِبُّ لِنَفْسِهِ " . وَفِي الْبَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ وَأَبِي أَيُّوبَ وَالْبَرَاءِ وَأَبِي مَسْعُودٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ وَقَدْ رُوِيَ مِنْ غَيْرِ وَجْهٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . وَقَدْ تَكَلَّمَ بَعْضُهُمْ فِي الْحَارِثِ الأَعْوَرِ .
বর্ণনাকারী: আলী ইবনু আবী তালিব (রাঃ)
২৭৩৬. হান্নাদ (রহঃ) .... আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ এক মুসলিমের উপর আরেক মুসলিমের হক ছয়টি নেকীর কাজ। সাক্ষাতের সময় সালাম করা, ডাক দিলে সাড়া দেওয়া, হাঁচি দিলে তাঁকে দু’আর মাধ্যমে উত্তর দেওয়া। অসুস্থ হলে তাঁর খোঁজ-খবর নেওয়া, মারা গেলে তার জানাযার পেছনে চলা এবং নিজের জন্য যা পছন্দ করে তার জন্যও তা পছন্দ করা। যঈফ, ইবনু মাজাহ ১৪৩৩, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৩৬ [আল মাদানী প্রকাশনী] এই বিষয়ে আবূ হুরায়রা, আবূ আয়্যূব, বারা ও ইবন মাসঊদ রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান। একাধিক সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটি বর্ণিত আছে, কোন কোন হাদীস বিশারদ হারিছ আওয়ার-এর সমালোচনা করেছেন।
