লোড হচ্ছে…
লোড হচ্ছে…
القدر
মহিমান্বিত রাত (Al-Qadr) · ৫ আয়াত · মক্কী
﷽
اِنَّاۤ اَنۡزَلۡنٰهُ فِىۡ لَيۡلَةِ الۡقَدۡرِ ۖ ۚ
ইন্নাআনঝালনা-হু ফী লাইলাতিল কাদর।
নিঃসন্দেহ আমরা এটি অবতারণ করেছি মহিমান্বিত রজনীতে।
وَمَاۤ اَدۡرٰٮكَ مَا لَيۡلَةُ الۡقَدۡرِؕ
ওয়ামাআদরা-কা-মা-লাইলাতুল কাদর।
আর কী তোমাকে বুঝতে দেবে মহিমান্বিত রজনীটি কি?
لَيۡلَةُ الۡقَدۡرِ ۙ خَيۡرٌ مِّنۡ اَلۡفِ شَهۡرٍؕ
লাইলাতুল কাদরি খাইরুম মিন আলফি শাহর।
মহিমান্বিত রজনী হচ্ছে হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ।
تَنَزَّلُ الۡمَلٰٓٮِٕكَةُ وَالرُّوۡحُ فِيۡهَا بِاِذۡنِ رَبِّهِمۡۚ مِّنۡ كُلِّ اَمۡرٍ ۛۙ
তানাঝঝালুল মালাইকাতুওয়াররুহু ফীহা-বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমর।
ফিরিশ্তাগণ ও রূহ্ তাতে অবতীর্ণ হয় তাদের প্রভুর অনুমতিক্রমে প্রতিটি ব্যাপার সন্বন্ধে --
سَلٰمٌ ۛهِىَ حَتّٰى مَطۡلَعِ الۡفَجۡرِ
ছালা-মুন হিয়া হাত্তা-মাতলা‘ইল ফাজর।
শান্তি -- ফজরের উদয় পর্যন্ত তা চলতে থাকবে।