লোড হচ্ছে…
লোড হচ্ছে…
الأعلى
সর্বোন্নত (Al-A'la) · ১৯ আয়াত · মক্কী
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
سَبِّحِ ٱسْمَ رَبِّكَ ٱلْأَعْلَى
ছাব্বিহিছমা রাব্বিকাল আ‘লা।
মহিমা ঘোষণা করো তোমার সর্বোন্নত প্রভুর নামের, --
ٱلَّذِى خَلَقَ فَسَوَّىٰ
আল্লাযী খালাকা ফাছওওয়া।
যিনি সৃষ্টি করেন, তারপর সুঠাম করেন,
وَٱلَّذِى قَدَّرَ فَهَدَىٰ
ওয়াল্লাযী কাদ্দারা ফাহাদা।
আর যিনি সুসমঞ্জস করেন, তারপর পথ দেখিয়ে নেন,
وَٱلَّذِىٓ أَخْرَجَ ٱلْمَرْعَىٰ
ওয়াল্লাযীআখরাজাল মার‘আ।
আর যিনি তৃণলতা উদ্গত করেন,
فَجَعَلَهُۥ غُثَآءً أَحْوَىٰ
ফাজা‘আলাহূগুছাআন আহওয়া।
তারপর তাকে শুকিয়ে পাঁশুটে বানিয়ে ফেলেন।
سَنُقْرِئُكَ فَلَا تَنسَىٰٓ
ছানুকরিউকা ফালা-তানছা।
আমরা যথাশীঘ্র তোমাকে পড়াবো, ফলে তুমি ভুলবে না, --
إِلَّا مَا شَآءَ ٱللَّهُ ۚ إِنَّهُۥ يَعْلَمُ ٱلْجَهْرَ وَمَا يَخْفَىٰ
ইল্লা-মা-শাআল্লা-হু ইন্নাহূইয়া‘লামুল জাহরা ওয়ামা-ইয়াখফা।
শুধু যা-কিছু আল্লাহ্ ইচ্ছা করেন তা ব্যতীত। নিশ্চয় তিনি জানেন প্রকাশ্য এবং যা গুপ্ত রয়েছে।
وَنُيَسِّرُكَ لِلْيُسْرَىٰ
ওয়া নুইয়াছছিরুকা লিল ইউছরা।
আর আমরা তোমার জন্য সহজ করে দেব সহজকরনের জন্য।
فَذَكِّرْ إِن نَّفَعَتِ ٱلذِّكْرَىٰ
ফাযাক্কির ইন নাফা‘আতিযযিকরা।
অতএব তুমি স্মরণ করিয়ে চলোচ নিশ্চয় স্মরণ করানোতে সুফল রয়েছে।
سَيَذَّكَّرُ مَن يَخْشَىٰ
ছাইয়াযযাক্কারু মাইঁ ইয়াখশা।
যে ভয় করে সে যথাসত্বর উপদেশ গ্রহণ করবে,
وَيَتَجَنَّبُهَا ٱلْأَشْقَى
ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা।
কিন্ত এটি এড়িয়ে চলবে নেহাত দুশ্চরিত্র, --
ٱلَّذِى يَصْلَى ٱلنَّارَ ٱلْكُبْرَىٰ
আল্লাযী ইয়াসলান্না-রাল কুবরা।
যে বিরাট আগুনে ঢোকে পড়বে,
ثُمَّ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحْيَىٰ
ছু ম্মা লা-ইয়ামূতুফীহা-ওয়ালা-ইয়াহইয়া।
তখন সে সেখানে মরবে না, আর বাঁচবেও না।
قَدْ أَفْلَحَ مَن تَزَكَّىٰ
কাদ আফলাহা মান তাঝাকা।
সে-ই যথার্থ সফলকাম হবে যে নিজেকে পবিত্র করেছে,
وَذَكَرَ ٱسْمَ رَبِّهِۦ فَصَلَّىٰ
ওয়া যাকারাছমা রাব্বিহী ফাসাল্লা।
এবং তার প্রভুর নাম স্মরণ করে, আর নামায পড়ে।
بَلْ تُؤْثِرُونَ ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَا
বাল তু’ছিরূনাল হায়া-তাদ্দুনইয়া।
না, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও,
وَٱلْـَٔاخِرَةُ خَيْرٌ وَأَبْقَىٰٓ
ওয়াল আ-খিরাতুখাইরুওঁ ওয়া আবকা।
অথচ পরকালই বেশি ভাল ও দীর্ঘস্থায়ী।
إِنَّ هَـٰذَا لَفِى ٱلصُّحُفِ ٱلْأُولَىٰ
ইন্না হা-যা-লাফিসসুহুফিল উলা।
নিঃসন্দেহ এইসব আছে পূর্ববর্তী ধর্মগ্রন্থে --
صُحُفِ إِبْرَٰهِيمَ وَمُوسَىٰ
সুহুফি ইবরা-হীমা ওয়া মূছা।
ইব্রাহীম ও মূসার ধর্মগ্রন্থে।