লোড হচ্ছে…
লোড হচ্ছে…
الرحمن
পরম করুণাময় (Ar-Rahman) · ৭৮ আয়াত · মাদানী
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
ٱلرَّحْمَـٰنُ
আররাহমা-নু।
আর-রাহমান!
عَلَّمَ ٱلْقُرْءَانَ
‘আল্লামাল কুরআ-ন।
তিনি কুরআন শিক্ষা দিয়েছেন।
خَلَقَ ٱلْإِنسَـٰنَ
খালাকাল ইনছা-ন।
তিনিই সৃষ্টি করেছেন মানুষকে,
عَلَّمَهُ ٱلْبَيَانَ
‘আল্লামাহুল বায়া-ন।
তিনি তাকে শিখিয়েছেন সুস্পষ্ট ভাষা।
ٱلشَّمْسُ وَٱلْقَمَرُ بِحُسْبَانٍ
আশশামছুওয়ালকামারু বিহুছবা-ন।
সূর্য ও চন্দ্র হিসেব মতো চলেছে।
وَٱلنَّجْمُ وَٱلشَّجَرُ يَسْجُدَانِ
ওয়ান্নাজমুওয়াশশাজারু ইয়াছজূদা-ন।
আর তৃণলতা ও গাছপালা আনুগত্য করছে।
وَٱلسَّمَآءَ رَفَعَهَا وَوَضَعَ ٱلْمِيزَانَ
ওয়াছ ছামাআ রাফা‘আহা-ওয়া ওয়াদা‘আল মীঝা-ন।
আর আকাশকে, -- তিনি তাকে সমুচ্চ করেছেন, আর তিনি স্থাপন করেছেন দাঁড়িপাল্লা।
أَلَّا تَطْغَوْا۟ فِى ٱلْمِيزَانِ
আল্লা-তাতাগাও ফিল মীঝা-ন।
যেন তোমরা মাপকাঠিতে উল্লঙ্ঘন না করো।
وَأَقِيمُوا۟ ٱلْوَزْنَ بِٱلْقِسْطِ وَلَا تُخْسِرُوا۟ ٱلْمِيزَانَ
ওয়া আকীমুল ওয়াঝনা বিলকিছতিওয়ালা-তুখছিরুল মীঝা-ন।
আর ওজন সঠিকভাবে কায়েম করো, আর মাপজোখে কমতি করো না।
وَٱلْأَرْضَ وَضَعَهَا لِلْأَنَامِ
ওয়াল আরদা ওয়া দা‘আহা-লিলআনা-ম।
আর পৃথিবী, -- তিনি এটিকে প্রসারিত করেছেন জীবজন্তুর জন্যে,
فِيهَا فَـٰكِهَةٌ وَٱلنَّخْلُ ذَاتُ ٱلْأَكْمَامِ
ফীহা-ফা-কিহাতুওঁ ওয়ান্নাখলুযা-তুল আকমা-ম।
তাতে রয়েছে ফলফসল ও গোছাবিশিষ্ট খেজুর গাছ,
وَٱلْحَبُّ ذُو ٱلْعَصْفِ وَٱلرَّيْحَانُ
ওয়াল হাব্বুযুল‘আসফি ওয়াররাইহা-ন।
আর আছে খোসা ও সুগন্ধি দানা-থাকা শস্য।
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা-তুকাযযিবা-ন।
অতএব তোমাদের উভয়ের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?
خَلَقَ ٱلْإِنسَـٰنَ مِن صَلْصَـٰلٍ كَٱلْفَخَّارِ
খালাকাল ইনছা-না মিন সালসা-লিন কাল ফাখখা-র।
তিনি মানুষকে সৃষ্টি করেছেন খনখনে মাটি দিয়ে মাটির বাসনের মতো,
وَخَلَقَ ٱلْجَآنَّ مِن مَّارِجٍ مِّن نَّارٍ
ওয়া খালাকাল জান্না মিম্মা-রিজিমমিন্না-র।
আর তিনি জিনকে সৃষ্টি করেছেন আগুনের শিখা দিয়ে।
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন ।
সুতরাং তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?
رَبُّ ٱلْمَشْرِقَيْنِ وَرَبُّ ٱلْمَغْرِبَيْنِ
রাব্বুল মাশরিকাইনি ওয়া রাব্বুল মাগরিবাইন।
তিনি দুই পূর্বের প্রভু, আর দুই পশ্চিমেরও প্রভু।
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন ।
সুতরাং তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?
مَرَجَ ٱلْبَحْرَيْنِ يَلْتَقِيَانِ
মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়া-ন।
তিনি প্রবাহিত করেছেন দুই জলরাশিকে --
بَيْنَهُمَا بَرْزَخٌ لَّا يَبْغِيَانِ
বাইনাহুমা-বারঝাখুল লা-ইয়াবগিয়া-ন।
তাদের উভয়ের মধ্যে রয়েছে এক ব্যবধান যা তারা অতিক্রম করতে পারে না।
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন ।
সুতরাং তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?
يَخْرُجُ مِنْهُمَا ٱللُّؤْلُؤُ وَٱلْمَرْجَانُ
ইয়াখরুজূমিনহুমাল লু’লূউ ওয়াল মার জা-ন।
তাদের দুইয়ের মধ্যে থেকে বেরিয়ে আসে মুক্তো ও প্রবাল।
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন ।
অতএব তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?
وَلَهُ ٱلْجَوَارِ ٱلْمُنشَـَٔاتُ فِى ٱلْبَحْرِ كَٱلْأَعْلَـٰمِ
ওয়ালাহুল জাওয়া-রিল মুনশাআ-তুফিল বাহরি কালআ‘লা-ম।
আর তাঁরই হচ্ছে সমুদ্রে ভাসমান পর্বততুল্য জাহাজগুলো।
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন ।
সুতরাং তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?
كُلُّ مَنْ عَلَيْهَا فَانٍ
কুল্লুমান ‘আলাইহা-ফা-নিওঁ।
এর উপরে যারাই আছে তা বিনাশশীল,
وَيَبْقَىٰ وَجْهُ رَبِّكَ ذُو ٱلْجَلَـٰلِ وَٱلْإِكْرَامِ
ওয়া ইয়াবকা-ওয়াজহু রাব্বিকা যুল জালা-লি ওয়াল ইকরা-ম।
তবে বাকি থাকবে তোমার প্রভুর চেহারা -- পরম মহিমা ও মহানুভবতার অধিকারী।
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন ।
সুতরাং তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?
يَسْـَٔلُهُۥ مَن فِى ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ ۚ كُلَّ يَوْمٍ هُوَ فِى شَأْنٍ
ইয়াছআলুহূমান ফিছ ছামা-ওয়া-তি ওয়াল আরদি কুল্লা ইয়াওমিন হুওয়া ফী শা’ন।
মহাকাশমন্ডলে ও পৃথিবীতে যারা রয়েছে তারা তাঁরই কাছে প্রার্থনা জানায়। প্রতি নিয়ত তিনি মর্যাদায় বিরাজমান।
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন।
সুতরাং তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?
سَنَفْرُغُ لَكُمْ أَيُّهَ ٱلثَّقَلَانِ
ছানাফরুগু লাকুম আইয়ুহাছছাকালা-ন।
অবিলন্বে আমরা তোমাদের বিষয়ে হিসেব-নিকেশ নেব, হে দুই বৃহৎশক্তিবর্গ!
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন ।
সুতরাং তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?
يَـٰمَعْشَرَ ٱلْجِنِّ وَٱلْإِنسِ إِنِ ٱسْتَطَعْتُمْ أَن تَنفُذُوا۟ مِنْ أَقْطَارِ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ فَٱنفُذُوا۟ ۚ لَا تَنفُذُونَ إِلَّا بِسُلْطَـٰنٍ
ইয়া-মা‘শারাল জিন্নি ওয়াল ইনছি ইনিছতাতা‘তুম আন তানফুযূমিন আকতা-রিছ ছামাওয়া-তি ওয়াল আরদিফানফুযূ লা-তানফুযূনা ইল্লা-বিছুলতা-ন।
হে জিন ও মানুষের সমবেতগোষ্ঠি! যদি তোমরা মহাকাশ-মন্ডল ও পৃথিবীর সীমারেখা থেকে বেরিয়ে যাবার ক্ষমতা রাখ তাহলে বেরিয়ে যাও। তোমরা অতিক্রম করতে পারবে না নির্দেশ ব্যতীত।
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন ।
অতএব তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?
يُرْسَلُ عَلَيْكُمَا شُوَاظٌ مِّن نَّارٍ وَنُحَاسٌ فَلَا تَنتَصِرَانِ
ইউরছালু‘আলাইকুমা-শুওয়া-জু ম মিন্না-রিওঁ ওয়া নুহা-ছুন ফালা-তানতাসিরা-ন।
তোমাদের উভয়ের জন্য পাঠানো হবে আগুনের শিখা ও তামার স্ফুলিঙ্গ, তখন তোমরা সাহায্য পেতে পারবে না।
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন ।
তাই তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?
فَإِذَا ٱنشَقَّتِ ٱلسَّمَآءُ فَكَانَتْ وَرْدَةً كَٱلدِّهَانِ
ফাইযান শাককাতিছ ছামাউ ফাকা-নাত ওয়ারদাতান কাদ্দিহা-ন।
আর যখন আকাশ বিদীর্ণ হবে এবং হয়ে যাবে রংকরা চামড়ার মতো লাল, --
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন ।
সুতরাং তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে? --
فَيَوْمَئِذٍ لَّا يُسْـَٔلُ عَن ذَنۢبِهِۦٓ إِنسٌ وَلَا جَآنٌّ
ফাইয়াওমা ইযিল্লা-ইউছআলু‘আন যামবিহী ইনছুওঁ ওয়ালা-জান।
অতএব সেদিন কোনো মানুষকেই প্রশ্ন করা হবে না তার অপরাধ সন্বন্ধে, না কোনো জিনকে।
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন ।
সুতরাং তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?
يُعْرَفُ ٱلْمُجْرِمُونَ بِسِيمَـٰهُمْ فَيُؤْخَذُ بِٱلنَّوَٰصِى وَٱلْأَقْدَامِ
ইউ‘রাফুল মুজরিমূনা বিছীমা-হুম ফাইউ’খাযুবিন্নাওয়া-ছী ওয়াল আকদা-ম।
অপরাধীদের চেনা যাবে তাদের চেহারার দ্বারা, কাজেই তাদের পাকড়ানো হবে চুলের ঝুঁটিতে ও ঠেঙ্গগুলোয়।
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন ।
অতএব তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?
هَـٰذِهِۦ جَهَنَّمُ ٱلَّتِى يُكَذِّبُ بِهَا ٱلْمُجْرِمُونَ
হা-যিহী জাহান্নামুল্লাতী ইউকাযযি বুবিহাল মুজরিমূন।
এইটিই জাহান্নাম যেটিকে অপরাধীরা মিথ্যা বলত।
يَطُوفُونَ بَيْنَهَا وَبَيْنَ حَمِيمٍ ءَانٍ
ইয়াতূ ফূনা বাইনাহা-ওয়া বাইনা হামীমিন আ-ন।
তারা ছুটাছুটি করবে এর ও ফুটন্ত পানির চারিদিকে।
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন ।
তাই তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?
وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهِۦ جَنَّتَانِ
ওয়া লিমান খা-ফা মাকা-মা রাব্বিহী জান্নাতা-ন।
আর যে তার প্রভুর সামনে দাঁড়াবার ভয় রাখে তার জন্য রয়েছে দুটি স্বর্গোউদ্যান --
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন ।
অতএব তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?
ذَوَاتَآ أَفْنَانٍ
যাওয়া-তা আফনা-ন।
দুটোই ঘন ডালপালাবিশিষ্ট।
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন ।
সুতরাং তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?
فِيهِمَا عَيْنَانِ تَجْرِيَانِ
ফীহিমা-‘আইনা-নি তাজরিয়া-ন।
তাদের মধ্যে বয়ে চলেছে দুটি নদী।
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন ।
সুতরাং তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?
فِيهِمَا مِن كُلِّ فَـٰكِهَةٍ زَوْجَانِ
ফীহিমা-মিন কুল্লি ফা-কিহাতিন ঝাওজা-ন।
এ দুটোয় রয়েছে প্রত্যেক ফলমূলের জোড়া জোড়া।
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন ।
অতএব তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?
مُتَّكِـِٔينَ عَلَىٰ فُرُشٍۭ بَطَآئِنُهَا مِنْ إِسْتَبْرَقٍ ۚ وَجَنَى ٱلْجَنَّتَيْنِ دَانٍ
মুত্তাকিঈনা ‘আলা-ফুরুশিম বাতাইনুহা-মিন ইছতাবরাকিও ওয়া জানাল জান্নাতাইনি দা-
তারা হেলান দিয়ে বসবে গালিচার উপরে যার আস্তর কারুকার্যময় রেশমের। আর উভয় জান্নাতের ফল ঝুলতে থাকবে।
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন ।
সুতরাং তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?
فِيهِنَّ قَـٰصِرَٰتُ ٱلطَّرْفِ لَمْ يَطْمِثْهُنَّ إِنسٌ قَبْلَهُمْ وَلَا جَآنٌّ
ফীহিন্না কা-সিরা-তুত্তারফি লাম ইয়াতমিছহুন্না ইনছুন কাবলাহুম ওয়ালা-জান।
তাদের মধ্যে রয়েছে সলাজ-নম্র আয়তলোচন, -- এদের আগে কোনো মানুষ তাদের স্পর্শ করে নি, আর জিনও নয়।
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন ।
সুতরাং তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?
كَأَنَّهُنَّ ٱلْيَاقُوتُ وَٱلْمَرْجَانُ
কাআন্নাহুন্নাল ইয়া‘কূতুওয়াল মারজান-ন।
তারা যেন চুনি ও প্রবাল।
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন ।
অতএব তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?
هَلْ جَزَآءُ ٱلْإِحْسَـٰنِ إِلَّا ٱلْإِحْسَـٰنُ
হাল জাঝাউল ইহছা-নি ইল্লাল ইহছা-ন।
ভালোর পুরস্কার কি ভাল ছাড়া অন্য কিছু হবে?
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন ।
সুতরাং তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?
وَمِن دُونِهِمَا جَنَّتَانِ
ওয়া মিন দূনিহিমা-জান্নাতা-ন।
আর এই দুটি ব্যতীত দুটি জান্নাত রয়েছে।
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন ।
সুতরাং তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?
مُدْهَآمَّتَانِ
মুদ হূমমাতা-ন।
দুটোই গাঢ়-সবুজ।
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন ।
ফলে তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?
فِيهِمَا عَيْنَانِ نَضَّاخَتَانِ
ফীহিমা-‘আইনা-নি নাদ্দাখাতা-ন।
উভয়ের মধ্যে রয়েছে দুই উচ্ছলিত প্রস্রবণ।
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন ।
অতএব তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?
فِيهِمَا فَـٰكِهَةٌ وَنَخْلٌ وَرُمَّانٌ
ফীহিমা-ফা-কিহাতুওঁ ওয়া নাখলুওঁ ওয়ারুম্মা-ন।
উভয়ের মধ্যে রয়েছে ফলমূল ও খেজুর ও ডালিম।
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন ।
ফলে তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?
فِيهِنَّ خَيْرَٰتٌ حِسَانٌ
ফীহিন্না খাইরা-তুন হিছা-ন।
সে দুটোতে রয়েছে সুশীলা সুন্দরীরা --
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন ।
সুতরাং তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?
حُورٌ مَّقْصُورَٰتٌ فِى ٱلْخِيَامِ
হূরুমমাকসূরা-তুন ফিল খিয়া-ম।
হূরগণ, -- তাঁবুর ভেতরে অন্তঃপুরবাসিনী।
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন ।
সুতরাং তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?
لَمْ يَطْمِثْهُنَّ إِنسٌ قَبْلَهُمْ وَلَا جَآنٌّ
লাম ইয়াতমিছহুন্না ইনছুন কাবলাহুম ওয়ালা-জান।
এদের আগে কোনো মানুষ তাদের স্পর্শ করে নি, আর জিনও নয়।
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন ।
অতএব তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?
مُتَّكِـِٔينَ عَلَىٰ رَفْرَفٍ خُضْرٍ وَعَبْقَرِىٍّ حِسَانٍ
মুত্তাকিঈনা ‘আলা-রাফরাফিন খুদরিওঁ ওয়া ‘আবকারিইয়িন হিছা-ন।
তারা হেলান দিয়ে বসে থাকবে সবুজ তাকিয়াতে ও মনোরম গালিচার উপরে।
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন ।
সুতরাং তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?
تَبَـٰرَكَ ٱسْمُ رَبِّكَ ذِى ٱلْجَلَـٰلِ وَٱلْإِكْرَامِ
তাবা-রাকাছমুরাব্বিকা যিল জালা-লি ওয়াল ইকরা-ম।
কত কল্যাণময় তোমার প্রভুর নাম, তিনি অপার মহিমার ও বিপুল করুণার অধিকারী।