লোড হচ্ছে…
লোড হচ্ছে…
الهمزة
পরনিন্দাকারী (Al-Humazah) · ৯ আয়াত · মক্কী
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
وَيْلٌ لِّكُلِّ هُمَزَةٍ لُّمَزَةٍ
ওয়াইলুলিলকুল্লি হুমাঝাতিল লুমাঝাহ।
ধিক্ প্রত্যেক নিন্দাকারী কুৎসারটনাকারীর প্রতি,
ٱلَّذِى جَمَعَ مَالًا وَعَدَّدَهُۥ
আল্লাযী জামা‘আ মা-লাওঁ‘ওয়া ‘আদ্দাদাহ।
যে ধনসম্পদ জমা করছে এবং তা গুনছে,
يَحْسَبُ أَنَّ مَالَهُۥٓ أَخْلَدَهُۥ
ইয়াহছাবুআন্না মা-লাহূআখলাদাহ।
সে ভাবছে যে তার ধনসম্পত্তি তাকে অমর করবে।
كَلَّا ۖ لَيُنۢبَذَنَّ فِى ٱلْحُطَمَةِ
কাল্লা-লাইউমবাযান্না ফিল হুতামাহ।
কখনো না! তাকে অবশ্যই নিক্ষেপ করা হবে সর্বনাশা দুর্ঘটনায়।
وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْحُطَمَةُ
ওয়ামাআদরা-কা মাল হুতামাহ।
আর কিসে তোমাকে বোঝানো যাবে সেই হুতামাহ্ কি?
نَارُ ٱللَّهِ ٱلْمُوقَدَةُ
না-রুল্লা-হিল মূকাদাহ
তা আল্লাহ্র হুতাশন, প্রজ্জ্বলিত রয়েছে --
ٱلَّتِى تَطَّلِعُ عَلَى ٱلْأَفْـِٔدَةِ
আল্লাতী তাত্তালি‘উ আলাল আফইদাহ।
যা উদিত হয়েছে হৃদয়ের উপরে।
إِنَّهَا عَلَيْهِم مُّؤْصَدَةٌ
ইন্নাহা-‘আলাইহিম মু’সাদাহ
নিঃসন্দেহ এটি হচ্ছে তাদের চারপাশে এক বেড়া --
فِى عَمَدٍ مُّمَدَّدَةٍۭ
ফী ‘আমাদিম মুমাদ্দাদাহ।
সারিসারি খুটিরঁ ভেতরে।