লোড হচ্ছে…
লোড হচ্ছে…
العاديات
দ্রুতগামী অশ্ব (Al-'Adiyat) · ১১ আয়াত · মক্কী
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
وَٱلْعَـٰدِيَـٰتِ ضَبْحًا
ওয়াল ‘আ-দিয়া-তি দাবহা।
ভাবো ঊর্ধ্বশ্বাসে ধাবমানদের কথা,
فَٱلْمُورِيَـٰتِ قَدْحًا
ফাল মূরিয়া-তি কাদহা।
ফলে যারা আগুনের ফুলকি ছোড়ে আঘাতের ছোটে,
فَٱلْمُغِيرَٰتِ صُبْحًا
ফাল মুগীরা-তি সুবহা।
আর যারা ভোরে অভিযান চালায়,
فَأَثَرْنَ بِهِۦ نَقْعًا
ফাআছারনা বিহী নাক‘আ।
আর তার ফলে যারা ধূলো উড়ায় --
فَوَسَطْنَ بِهِۦ جَمْعًا
ফাওয়াছাতানা বিহী জাম‘আ।
তখন এর ফলে সৈন্যদলকে ভেদ করে যায়।
إِنَّ ٱلْإِنسَـٰنَ لِرَبِّهِۦ لَكَنُودٌ
ইন্নাল ইনছা-না লিরাব্বিহী লাকানূদ।
মানুষ নিশ্চয়ই তার প্রভুর প্রতি বড় অকৃতজ্ঞ,
وَإِنَّهُۥ عَلَىٰ ذَٰلِكَ لَشَهِيدٌ
ওয়া ইন্নাহূ‘আলা-যা-লিকা লাশাহীদ।
আর সে আলবৎ এ বিষয়ে অবশ্য প্রত্যক্ষদশ।
وَإِنَّهُۥ لِحُبِّ ٱلْخَيْرِ لَشَدِيدٌ
ওয়া ইন্নাহূলিহুব্বিল খাইরি লাশাদীদ।
আর নিঃসন্দেহ সে ধনসম্পদের মোহে দুরন্ত।
۞ أَفَلَا يَعْلَمُ إِذَا بُعْثِرَ مَا فِى ٱلْقُبُورِ
আফালা-ইয়া‘লামুইযা-বু‘ছিরা মা-ফিল কুবূর।
তবে কি সে জানে না যখন কবরগুলোয় যা আছে তা তোলা হবে,
وَحُصِّلَ مَا فِى ٱلصُّدُورِ
ওয়া হুসসিলা মা-ফিসসুদূর,
এবং অন্তরে যা আছে তা প্রকাশ করা হবে?
إِنَّ رَبَّهُم بِهِمْ يَوْمَئِذٍ لَّخَبِيرٌۢ
ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমাইযিল্লাখাবীর।
নিঃসন্দেহ তাদের প্রভু সেইদিন তাদের সন্বন্ধে সবিশেষে অবহিত থাকবেন।