حَدَّثَنَا بُنْدَارٌ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا أَرَادَتْ أَنْ تَشْتَرِيَ، بَرِيرَةَ فَاشْتَرَطُوا الْوَلاَءَ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " الْوَلاَءُ لِمَنْ أَعْطَى الثَّمَنَ أَوْ لِمَنْ وَلِيَ النِّعْمَةَ " . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنِ ابْنِ عُمَرَ وَأَبِي هُرَيْرَةَ . وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ .
বর্ণনাকারী: আয়িশা বিনত আবূ বাকর সিদ্দীক (রাঃ)
২১২৮. বুনদার (রহঃ) ... আইশা (রাঃ) থেকে বর্ণিত যে, তিনি বারীরা (রাঃ)-কে কিনতে চাইলেন কিন্তু তার মালিক পক্ষ নিজেদের জন্য ওয়ালা স্বত্বের শর্তারোপ করে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যে মূল্য দিবে তারই হবে ওয়ালা স্বত্ব (অথবা বলেছেন) যে আযাদ করার নিয়ামতের অভিভাবক হবে তারই হবে ওয়ালা স্বত্ব। সহীহ, সহীহ আবূ দাউদ ২৫৮৯, বুখারী ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২১২৫ [আল মাদানী প্রকাশনী] এ বিষয়ে ইবনু উমার ও আবূ হুরায়রা (রাঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। এ হাদিসটি হাসান সহীহ। আলিমগনের এতদনুসারে আমল রয়েছে।
