حَدَّثَنَا سَعِيدُ بْنُ يَحْيَى بْنِ سَعِيدٍ الأُمَوِيُّ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، حَدَّثَنَا أَبُو سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ تَرَكَ مَالاً فَلأَهْلِهِ وَمَنْ تَرَكَ ضَيَاعًا فَإِلَىَّ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَفِي الْبَابِ عَنْ جَابِرٍ وَأَنَسٍ . وَقَدْ رَوَاهُ الزُّهْرِيُّ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَطْوَلَ مِنْ هَذَا وَأَتَمَّ . مَعْنَى ضَيَاعًا ضَائِعًا لَيْسَ لَهُ شَيْءٌ فَأَنَا أَعُولُهُ وَأُنْفِقُ عَلَيْهِ .
বর্ণনাকারী: আবূ হুরায়রা (রাঃ)
২০৯৩. সাঈদ ইবন ইয়াহইয়া ইবন সাঈদ উমাবী (রহঃ) ... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ সম্পদ রেখে গেলে তা হবে তার ওয়ারিছানের আর কেউ সহায়-সম্পদহীন পরিবার-পরিজন রেখে গেলে তাদের দায়িত্ব আমার উপর। সহীহ, বুখারী ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২০৯০ [আল মাদানী প্রকাশনী] আবু ঈসা বলেন, হাদীসটি হাসান-সহীহ। যুহরী (রহঃ) এটিকে আবূ সালামা-আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরো বিস্তারিত এবং অধিকতর পূর্ণাঙ্গভাবে রিওয়ায়াত করেছেন। এই বিষয়ে জাবির এবং আনাস রাদিয়াল্লাহু আনহুমা থেকেও হাদীস বর্ণিত আছে।مَنْ تَرَكَ ضَيَاعًا কথাটির মর্ম হল এমন পরিবার-পরিজন রেখে গেল, যারা ধ্বংস হয়ে যেতে পারে, তাদের কিছুই নাই,فَإِلَىَّ অর্থ হল আমি তাদের দেখ-ভাল করব এবং ভরণ-পোষণ করব।
