حَدَّثَنَا أَبُو زَكَرِيَّا، يَحْيَى بْنُ دُرُسْتَ الْبَصْرِيُّ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " كُلُّ مُسْكِرٍ خَمْرٌ وَكُلُّ مُسْكِرٍ حَرَامٌ وَمَنْ شَرِبَ الْخَمْرَ فِي الدُّنْيَا فَمَاتَ وَهُوَ يُدْمِنُهَا لَمْ يَشْرَبْهَا فِي الآخِرَةِ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ وَأَبِي سَعِيدٍ وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَابْنِ عَبَّاسٍ وَعُبَادَةَ وَأَبِي مَالِكٍ الأَشْعَرِيِّ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عُمَرَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَقَدْ رُوِيَ مِنْ غَيْرِ وَجْهٍ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . وَرَوَاهُ مَالِكُ بْنُ أَنَسٍ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ مَوْقُوفًا فَلَمْ يَرْفَعْهُ .
বর্ণনাকারী: আবদুল্লাহ ইবন উমর (রাঃ)
১৮৬৭। ইয়াহইয়া ইবনু দুরুসত আবূ যাকারিয়্যা (রহঃ) ... ইবনু উমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেশা সৃষ্টিকারী সকল বস্তই মদ। নেশা উদ্রেককর সকল বস্তই হারাম। যে ব্যক্তি দুনিয়ায় মদ পান করে এবং এ অভ্যাস নিয়ে সে মারা যায় আখিরাতে সে পান করতে পারবে না। সহীহ, ইরওয়া ৮/৪১, তিরমিজী হাদিস নম্বরঃ ১৮৬১ [আল মাদানী প্রকাশনী] এ বিষয়ে আবূ হুরায়রা, আবূ সাঈদ, আবদুল্লাহ ইবনু আমর, উবায়দা, আবূ মালিক আশারী ও ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। ইবনু উমার রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। নাফি’-ইবনু উমার রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে একাধিকভাবে এটি বর্ণিত আছে। মালিক ইবন আনাস (রহঃ) এটিকে নাফি’-ইবনু উমার রাদিয়াল্লাহু আনহু সূত্রে মওকুফরূপে বর্ণনা করেছেন। তিনি এটিকে মারফু রূপে বর্ণনা করেননি।
