حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، حَدَّثَنَا الْمُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " ائْتُونِي بِالْكَتِفِ أَوِ اللَّوْحِ " . فَكَتَبَ : ( لاَ يَسْتَوِي الْقَاعِدُونَ مِنَ الْمُؤْمِنِينَ ) وَعَمْرُو بْنُ أُمِّ مَكْتُومٍ خَلْفَ ظَهْرِهِ فَقَالَ هَلْ لِي مِنْ رُخْصَةٍ فَنَزَلَتْ : ( غَيْرُ أُولِي الضَّرَرِ ) . وَفِي الْبَابِ عَنِ ابْنِ عَبَّاسٍ وَجَابِرٍ وَزَيْدِ بْنِ ثَابِتٍ . وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَهُوَ حَدِيثٌ غَرِيبٌ مِنْ حَدِيثِ سُلَيْمَانَ التَّيْمِيِّ عَنْ أَبِي إِسْحَاقَ . وَقَدْ رَوَى شُعْبَةُ وَالثَّوْرِيُّ عَنْ أَبِي إِسْحَاقَ هَذَا الْحَدِيثَ .
বর্ণনাকারী: বারা'আ ইবনু আযিব (রাঃ)
১৬৭৬। নাসর ইবনু আলী জাহযামী (রহঃ) ... বারা ইবনু আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, উটের কাঁধের হাড় বা কাষ্ঠফলক নিয়ে এস। এরপর তিনি লিখতে বললেন, لاَ يَسْتَوِي الْقَاعِدُونَ مِنَ الْمُؤْمِنِينَ মু’মিনদের মধ্যে যারা ঘরে বসে থাকে তারা তাদের সমান নয়। (সূরা নিসাঃ ৯৫) আমর ইবনু উম্মু মাকতুম এ সময় তাঁর পিছনে ছিলেন। তিনি বললেন, আমার জন্য কি কোন অবকাশ আছে? তখন নাযিল হল,غَيْرُ أُولِي الضَّرَرِ যারা অক্ষম তারা ছাড়া (সূরা নিসাঃ ৯৫) সহীহ, বুখারী ২৮৩১, ৪৫৯৩, ৪৫৯৪, মুসলিম ৬/৪৩, "কাষ্ঠফলক" শব্দ ব্যতীত, তিরমিজী হাদিস নম্বরঃ ১৬৭০ [আল মাদানী প্রকাশনী] এই বিষয়ে ইবনু আব্বাস, জাবির, যায়দ ইবনু ছাবিত রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। এই হাদীসটি হাসান-সহীহ। সুলায়মান তায়মী-আবূ ইসহাক (রহঃ) সূত্রে বর্ণিত হাদীস হিসাবে গারীব। শু’বা ও ছাওরী (রহঃ)-ও এ হাদীসটি আবূ ইসহাক (রহঃ) থেকে বর্ণনা করেছেন।
