أَخْبَرَنَا هِلَالُ بْنُ الْعَلَاءِ قَالَ حَدَّثَنَا أَبِي قَالَ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ وَهُوَ ابْنُ عَمْرٍو عَنْ سُفْيَانَ عَنْ ابْنِ أَبِي نَجِيحٍ عَنْ طَاوُسٍ عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الرُّقْبَى جَائِزَةٌ
বর্ণনাকারী: যায়দ ইবনু সাবিত (রাঃ)
৩৭০৭. হিলাল ইবন আলা (রহঃ) ... যায়দ ইবন সাবিত (রাঃ) সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেন, রুকবা বৈধ (কার্যকর)।
তাহকীক ও ব্যাখ্যা দেখুন
রুকবা- এক ব্যক্তি অপর ব্যক্তিকে বললো : আমি এই ঘর তোমাকে দান করলাম। এই শর্তে যে, যদি তোমার পূর্বে আমার মৃত্যু হয়, তবে এ ঘর তোমার হবে। আর আমার পূর্বে তোমার মৃত্যু হলে, ঘর আমার থাকবে। এইরূপভাবে দান করাকে রুবা বলা হয়। - তাহক্বীকঃ সহীহ। ইরওয়া ৬/৫৩, সহীহুল জামে’ ৩৫৫৪।
