حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ الرَّحِيمِ بْنُ سُلَيْمَانَ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي زِيَادٍ، عَنْ أَبِي فَاخِتَةَ، حَدَّثَنِي هُبَيْرَةُ بْنُ يَرِيمَ، عَنْ عَلِيٍّ، أَنَّهُ أُهْدِيَ لِرَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ حُلَّةٌ مَكْفُوفَةٌ بِحَرِيرٍ إِمَّا سَدَاؤُهَا وَإِمَّا لُحْمَتُهَا فَأَرْسَلَ بِهَا إِلَىَّ فَأَتَيْتُهُ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ مَا أَصْنَعُ بِهَا أَلْبَسُهَا قَالَ " لاَ وَلَكِنِ اجْعَلْهَا خُمُرًا بَيْنَ الْفَوَاطِمِ " .
২/৩৫৯৬। আলী (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে রেশমী সূচিকর্ম খচিত একটি চাদর উপহার দেয়া হলো, যার টানা অথবা পড়ন ছিল রেশমী সূতার। তিনি সেটি লোক মারফত আমার নিকট পাঠিয়ে দিলেন। আমি তাঁর নিকট এসে বললাম, ইয়া রাসূলাল্লাহ! এটা দিয়ে আমি কী করবো, আমি কি এটা পরবো? তিনি বলেনঃ না, এটা দ্বারা ফাতেমার ওড়না বানিয়ে দাও।
তাহকীক ও ব্যাখ্যা দেখুন
সহীহুল বুখারী ২৬১৪, ৫৩৬৬, ৫৮৪০, মুসলিম ২০৭১, নাসায়ী ৫২৯৮, আবূ দাউদ ৪০৪৩, আহমাদ ৭০০, ৭১২, ৭৫৭, ৯৬৬, ১১৭৫, ১৩১৭। তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবী ১. ইয়াযীদ বিন আবু যিয়াদ সম্পর্কে আহমাদ বিন সালিহ তাকে সিকাহ বললেও ইয়াহইয়া বিন মাঈন ও আবু হাতিম আর-রাযী বলেন, তিনি হাদিস বর্ণনায় নির্ভরযোগ্য নয়। আবু যুরআহ আর-রাযী বলেন, তার থেকে হাদিস গ্রহন করা যাবে কিন্তু দলীল হিসেবে গ্রহন করা গ্রহণযোগ্য নয়। আহমাদ বিন হাম্বল বলেন, কোন সমস্যা নেই। (তাহযীবুল কামালঃ রাবী নং ৬৯৯১, ৩২/১৩৫ নং পৃষ্ঠা) ২. হুবায়রাহ বিন ইয়ারীম সম্পর্কে আবু আহমাদ বিন আদী আল-জুরজানী বলেন, আমি আশা করি তার মাঝে কোন সমস্যা নেই। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি মাজহুল বা অপরিচিতর মতোই। আবু হাতিম বিন হিব্বান তার সিকাহ গ্রন্থে তার নাম উল্লেখ করেছেন। আহমাদ বিন শু'আয়ব আন-নাসায়ী বলেন, তিনি নির্ভরযোগ্য নয়। আবদুর রহমান বিন ইউসুফ বিন খিরাশ বলেন, তিনি দুর্বল। ইমাম যাহাবী বলেন, তিনি সিকাহ। (তাহযীবুল কামালঃ রাবী নং ৬৫৫২, ৩০/১৫০ নং পৃষ্ঠা)
উক্ত হাদিসটি সহীহ কিন্তু ইয়াযীদ বিন আবু যিয়াদ এর কারণে সানাদটি দুর্বল তবে তার মুতাবাআত রয়েছে। হাদিসটির ২৪৪ টি শাহিদ হাদিস রয়েছে, ৩৯ টি খুবই দুর্বল, ৫৪ টি দুর্বল, ৪২ টি হাসান, ১০৯ টি সহীহ হাদিস পাওয়া যায়। তন্মধ্যে উল্লেখযোগ্য হলঃ বুখারী ৮৮৬, ৯৪৮, ২১০৪, ২৬১২, ২৬১৯, ৩০৫৪, ৫৩৬৪, ৫৮৩৫, ৫৮৪০, ৫৮৪১, ৫৯৮১, ৬০৮১, মুসলিম ২০৬৮, ২০৬৯, ২০৭১, ২০৭২, ২০৭৩, ২০৭৪, ২০৭৫, আবু দাউদ ১০৭৬, ৪০৪০, মুয়াত্তা মালিক ১৭০৫, আহমাদ ৩৪৭, ৭১২, ৭৫৭, ৯৬১, ১০৮০, ১১৭৫, ১৩১৭, ৪৯৫৮, ১২০৮৭, ২৫৯২৯।