حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، حَدَّثَنِي نَافِعٌ، عَنْ عَبْدِ اللَّهِ، - يَعْنِي ابْنَ عُمَرَ - عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " مَا حَقُّ امْرِئٍ مُسْلِمٍ لَهُ شَىْءٌ يُوصِي فِيهِ يَبِيتُ لَيْلَتَيْنِ إِلاَّ وَوَصِيَّتُهُ مَكْتُوبَةٌ عِنْدَهُ " .
বর্ণনাকারী: আবদুল্লাহ ইবন উমর (রাঃ)
২৮৫২. মুসাদ্দাদ ইবন মুসারহাদ (রহঃ) ..... ইবন উমার (রাঃ) সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেনঃ যদি কোন মুসলিমের কারো প্রতি কোন হক থাকে, তবে তার পক্ষে ঐ ব্যাপারে কোনরূপ লিখিত ওসীয়তনামা রাখা ব্যতীত দু’টি রাত্রিও অতিবাহিত করা উচিত নয়।
